বঙ্কিম ঘোষের জন্ম কলকাতায়। ওরিয়েন্টাল অ্যাকাডেমি থেকে ম্যাট্রিক এবং সিটি কলেজ থেকে কমার্সে স্নাতক হওয়ার পর চাকরি জীবন শুরু করেন। ফুটবল খেলা এবং মুক্তিযুদ্ধে তাঁর পারদর্শিতা ছিল। প্রথম চলচ্চিত্রাভিনয় হেমেন গুপ্ত পরিচালিত ভুলি নাই (১৯৪৮) ছবিতে। হেমেন গুপ্তর পরবর্তী ছবি বিয়াল্লিশ (১৯৫১)-এও তিনি অভিনয় করেন।

বঙ্কিম ঘোষ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
সমগ্র চলচ্চিত্র জীবনে একশটিরও বেশি ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে কাজ করেছেন। তপন সিংহ, পার্থপ্রতিম চৌধুরী, মৃণাল সেন, সত্যজিৎ রায়, সলিল সেন, ধীরেন নাগ, তরুণ মজুমদার, বিজয় বসু, অরবিন্দ মুখোপাধ্যায়, অজয় কর, দীনেন গুপ্ত প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন।

চলচ্চিত্রের পাশাপাশি সাধারণ রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। নাট্যাভিনয় শুরু করেন রূপকার গোষ্ঠীতে অভিনয়ের মধ্য দিয়ে। পরবর্তী কালে রঙমহল, স্টার, মিনার্ভা প্রভৃতি মঞ্চে তিনি অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৪৮ ভুলি নাই,
- ১৯৫১ বিয়াল্লিশ
- ১৯৬১ দিল্লী থেকে কলকাতা:
- ১৯৬৩ কাঞ্চনকন্যা,
- ১৯৬৪ জতুগৃহ, সিঁদুরে মেঘ, সুভা ও দেবতার গ্রাস:
- ১৯৬৫ একটুকু বাসা, অতিথি, সুরের আগুন, আকাশ কুসুম, অভয়া ও শ্রীকান্ত, রাজা রামমোহন:
- ১৯৬৬ মণিহার, অঙ্গীকার, গল্প হলেও সত্যি, উত্তরপুরুষ, কাল তুমি আলেয়া:
- ১৯৬৭ জীবনমৃত্যু, বালিকা বধূ, খেয়া, চিড়িয়াখানা, হাটে বাজারে, অজানা শপথ,
- ১৯৬৮ চৌরঙ্গী, আপনজন, জীবন সংগীত,
- ১৯৬৯ কখনো মেঘ, সাবরমতী, চিরদিনের, পরিণীতা, চেনা অচেনা, আরোগ্য নিকেতন,
- ১৯৭০ মেঘ ও রৌদ্র, মঞ্জরী অপেরা, রূপসী
- ১৯৭১ এখনই, মহাবিপ্লবী অরবিন্দ, ফরিয়াদ, ছদ্মবেশী, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
- ১৯৭২ জনতার আদালত, আলো আমার আলো, অপর্ণা, নায়িকার ভূমিকায়
- ১৯৭৩ নতুন দিনের আলো, বসন্ত বিলাপ, শবরী, এক যে ছিল বাঘ, রাতের রজনীগন্ধা
- ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা, রক্ততিলক, জন্মভূমি, সুজাতা, ঠগিনী,
- ১৯৭৫ রানুর প্রথম ভাগ, ফুলু ঠাকুরমা, ছুটির ফাঁদে, কাজললতা, প্রিয় বান্ধবী, স্বয়ংসিদ্ধা;
- ১৯৭৬ সুদূর নীহারিকা, যুগমানব কবীর,
- ১৯৭৭, নয়ন, অসাধারণ, জীবন মরুর প্রান্তে, প্রতিশ্রুতি, বাবা তারকনাথ, কবিতা,
- ১৯৭৮ গোলাপ বৌ
- ১৯৭৯ ব্রজবুলী:
- ১৯৮০ এই তো সংসার, অভি:
- ১৯৮১ অবিচার, সোনায় সোহাগা
- ১৯৮২ সেই সুর, মেঘের পর মেঘ, ছুট, মা কল্যাণেশ্বরী, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, খেলার পুতুল, রসময়ীর রসিকতা, মমতা, মায়ের আশীর্বাদ, অপরূপা, সঙ্কল্প, মাটির স্বর্গ,
- ১৯৮৩ সুপর্ণা, উৎসর্গ, যিনি রাম তিনি কৃষ্ণ –একই দেহে রামকৃষ্ণ, সমাপ্তি,
- ১৯৮৪ দাদামণি, রাজেশ্বরী, সীমন্তরাগ;
- ১৯৮৫ বৈকুন্ঠের উইল, যোগবিয়োগ, আহুতি,
- ১৯৮৬ বৌমা, মধুময়
- ১৯৮৭ স্বর্ণময়ীর ঠিকানা, অমর সঙ্গী, দোলনচাপা, রাধারাণী:
- ১৯৮৮ মা এক মন্দির গিলি গিলি গে, মণিমালা, নিশিবধূ, অপরাহ্নের আলো, মহাপীঠ তারাপীঠ, বন্দিনী,
- ১৯৯০ কলঙ্ক, বদনাম, রক্তক্ষণ, একটি জীবন, আশ্রিতা, জোয়ার ভাঁটা:
- ১৯৯১ পলাতকা, কথা দিলাম
- ১৯৯২ পেন্নাম কলকাতা, মণিকাঞ্চন, শয়তান, মায়াবিনী
- ১৯৯৪ শুধু আশা, মহাভারতী:
- ১৯৯৫ বেপরোয়া, আবির্ভাব;
- ১৯৯৮ মানুষ মানুষের জন্য
- ১৯৯৯ সংগ্রাম:
- ২০০১ অরণ্যবহ্নি।
