প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে তাকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
জন্ম কলকাতায়। বাবা স্বনামধন্য অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হলেও অভিনয়ের আকর্ষণে শিক্ষায় ছেদ ঘটে। জগন্নাথ চট্টোপাধ্যায় পরিচালিত ছোট জিজ্ঞাসা (১৯৬৮) ছবিতে শিশুশিল্পী হিসাবে অবতীর্ণ হয়েছিলেন। পরবর্তী সময়ে পীযূষ বসু পরিচালিত দুই পৃথিবী (১৯৮০) ছবিতে অভিনয় করেন।

এখনও পর্যন্ত দুশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বাংলা বাণিজ্যিক ছবিতে তিরিশ বছরেরও বেশি সময়ে নায়ক বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্য ধারার ছবিতেও অভিনয় করেছেন। কাজ করেছেন মানু সেন, সুজিত গুহ, পার্থপ্রতিম চৌধুরী, অঞ্জন চৌধুরী, তপন সিংহ, জহর বিশ্বাস, তরুণ মজুমদার, প্রভাত রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ সহ বহু পরিচালকের সাথে।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র বাপী (শত্রু, ১৯৮৪), জোশেফ (ওরা চারজন, ১৯৮৮); তনু (ছোট বৌ, ১৯৮৮); সুব্রত (আক্রোশ, ১৯৮৯); অসীম (আপন আমার আপন, ১৯৯০); ডেভিড (রক্তের স্বাদ, ১৯৯৩); মহেন্দ্র (চোখের বালি, ২০০৩): কৌশিক (দোসর, ২০০৬); পরেশ (স্বপ্নের দিন, ২০০৮); ইন্দ্রনীল (সব চরিত্র কাল্পনিক, ২০০৯) লালন (মনের মানুষ, ২০১০)।

চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে পুরুষোত্তম (১৯৯২) এবং আমি সেই মেয়ে (১৯৯৮) ছবি দুটি পরিচালনা করেছেন। এর মধ্যে পুরুষোত্তম ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হয়েছিল। এ ছাড়াও অজিত গঙ্গোপাধ্যায় পরিচালিত বিদায় (১৯৮৯); প্রভাত রায় পরিচালিত তুমি এলে তাই (১৯৯৯) এবং রাজ মুখোপাধ্যায় ও সানোয়ার হোসেন পরিচালিত মিষ্টার ফান্টস (২০০৮) ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন।
১৯৯৫ সালে নায়িকা দেবশ্রী রায়ের সাথে তাঁর বিয়ে হলেও পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে অভিনেত্রী অর্পিতা পালের সাথে তাঁর বিয়ে হয়।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা,
- ১৯৭৪ রক্তলিক
- ১৯৮০ দুই পৃথিবী:
- ১৯৮১ প্রতিশোধ;
- ১৯৮৩ দুটি পাতা
- ১৯৮৪ দাদামণি, শত্রু।
- ১৯৮৫ সোনার সংসার, নীলকণ্ঠ, তিল থেকে তাল:
- ১৯৮৬ লালমহল, জীবন, পরিণতি, আতঙ্ক, বৌমা, পথভোলা, মধুময়, তিন পুরুষ, প্রেম বন্ধন;
- ১৯৮৭ আপন ঘরে, অর্পণ, সম্রাট ও সুন্দরী, স্বর্ণময়ীর ঠিকানা, মৌনমুখর, অমর সঙ্গী;
- ১৯৮৮ প্রতিপক্ষ, ছন্নছাড়া, অপমান, ওরা চারজন, ছোট বৌ, আঘাত, দেবীবরণ, জ্যোতি, শুধু তোমারই,
- ১৯৮৯ নিশিতৃষ্ণা, আশা ও ভালোবাসা, শত্রুপক্ষ, বিদায়, আমার তুমি, মণিমালা, নিশিবধু, জজসাহেব, অগ্নিতৃষ্ণা, চোখের আলোয়, মনে মনে, অপরাহ্নের আলো, আক্রোশ, বন্দিনী, ঝংকার, আমার শপথ, অমর প্রেম, আমানত, প্রণমি তোমায়:
- ১৯৯০ আলিঙ্গন, আপন আমার আপন, মন্দিরা, বদনাম, সংক্রান্তি, ভাঙাগড়া, চেতনা, লড়াই,
- ১৯৯১ অহংকার, প্রশ্ন, কথা দিলাম, পলাতকা, প্রেম পূজারী, এক পশলা বৃষ্টি,
- ১৯৯২ রক্তে লেখা, আপনপর, প্রিয়া, শয়তান, অধিকার, মা, পুরুষোত্তম, সুরের ভূবনে, প্রথম দেখা:
- ১৯৯৩ মন মানে না, রক্তের স্বাদ, শ্রদ্ধাঞ্জলি, সুখের স্বর্গ, পৃথিবীর শেষ স্টেশন, ঘর সংসার:
- ১৯৯৪ প্রত্যাঘাত, নটী বিনোদিনী, অজানা শপথ, রক্তনদীর ধারা, নাগপঞ্চমী, তুমি যে আমার, বিশ্বাস অবিশ্বাস, রাজার রাজা, ধূসর গোধূলি;
- ১৯৯৫ সংঘাত, মোহিনী, শেষ প্রতীক্ষা, দৃষ্টি,
- ১৯৯৬ ভাই আমার ভাই, অবুঝ মন:
- ১৯৯৭ আদরের বোন, মনের মানুষ, চন্দ্রগ্রহণ, সমাধান, বকুলপ্রিয়া:
- ১৯৯৭ ভালোবাসা, মায়ার বাঁধন, বিদ্রোহী, পবিত্র পাপী, সপ্তমী, তোমাকে চাই, মাটির মানুষ;
- ১৯৯৮ আমার মা, আমি সেই মেয়ে, বাবা কেন চাকর, চৌধুরী পরিবার, ঘরের লক্ষ্মী, মায়ের অধিকার, নয়নের আলো, প্রাণের চেয়ে প্রিয়, রণক্ষেত্র, সাগর বন্যা, সিঁদুরের অধিকার, সুন্দরী, স্বামীর আদেশ:
- ১৯৯৯ শুধু একবার বলো, সন্তান যখন শত্রু, সিঁদুর খেলা, মধুমালতী, চিরদিনই তুমি যে আমার সেই তো আবার কাছে এলে, বিরোধ, তুমি এলে তাই, খেলাঘর, অগ্নিশিখা, সত্যম শিবম সুন্দরম, স্বামীর ঘর, দায় দায়িত্ব, শত্রুমিত্র, তোমায় পাব বলে
- ২০০০ সজনী আমার সোহাগ, ভালোবাসার ছোঁয়া, বন্ধন, আশ্রয়, আপন হল পর, কলঙ্কিনী বধু, কুলাঙ্গার, মধুর মিলন, শপথ নিলাম, শত্রুতা, ত্রিশূল, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, উৎসব, ভালোবাসি তোমাকে, এই ঘর এই সংসার:
- ২০০১ আঘাত, আমি নম্বর ওয়ান, জবাব চাই, জামাইবাবু জিন্দাবাদ, মহাকাল, মালাবদল, প্রতিবাদ, বিচার চাই, দেবদাস, প্রেম প্রতিজ্ঞা, গুরুশিষ্য, সংঘাত, সুদ আসল, আমি জীবনপুরের পথিক:
- ২০০২ বরকনে, ইনকিলাব, অন্নদাতা, প্রতিহিংসা, স্ত্রীর মর্যাদা, প্রতারক, আমার কাঞ্চনজঙ্ঘা, কুরুক্ষেত্র, ফুল আর পাথর, শত্রুর মোকাবিলা, শিবা, সোনার সংসার:
- ২০০৩ আদরিণী, স্নেহের প্রতিদান, অন্ধ প্রেম, চোখের বালি, কর্তব্য, মায়ের আঁচল, রাখে হরি মারে কে, রক্তবন্ধন, সবুজ সাথী
- ২০০৪ ত্যাগ, অগ্নি, অন্যায় অবিচার, বাদশা, পরিবার, প্রতিশোধ, রামলক্ষ্মণ, সজনী, শুধু তুমি, সূর্য, গেঁড়াকল:
- ২০০৫ রাজমহল, সাথী আমার, স্বপ্ন, তবু ভালোবাসি, রাজু আঙ্কেল, সংগ্রাম, ক্রিমিনাল, দাদার আদেশ, বাজী:
- ২০০৬ একাই একশো, সকাল সন্ধ্যা, অগ্নিপরীক্ষা, নায়ক, রিফিউজী, দোসর:
- ২০০৭ সংঘর্ষ, বন্ধু, কালীশঙ্কর;
- ২০০৮ মিষ্টার ফান্টস, গোলমাল, খেলা, ঘরজামাই, টক্কর, শিবাজী, স্বপ্নের দিন, মহাকাল, রাজকুমার, হচ্ছেটা কি;
- ২০০৯ অপরাধী, চাওয়া পাওয়া, বদলা, জামাই রাজা, হাউসফুল, সব চরিত্র কাল্পনিক, মামা ভাগ্নে,
- ২০১০ ক্লার্ক, মনের মানুষ, অটোগ্রাফ, জোর যার মুলুক তার, তারা, সোলজার।
