প্রভাবতী দেবী সরস্বতী ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, গীতিকার ও শিক্ষাব্রতী। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণা-র নির্মাতা।

প্রভাবতী দেবী সরস্বতী
জন্ম ২৪ পরগণা জেলার স্কুল বা কলেজে প্রথাগত শিক্ষা না পেলেও বাড়িতে বাবার কাছে এবং পরে গৃহশিক্ষকের কাছে শিক্ষা অর্জন করেন। মাত্র নয় বছর বয়সে তাঁর বিয়ে হয়। পরবর্তী সময়ে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট নিয়ে কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে শিক্ষায়িত্রীর চাকরি নেন।
প্রথম উপন্যাস (বিজিতা) ধারাবাহিক ভাবে মাসিক পত্রিকা ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা বহু উপন্যাস অবলম্বনে নাটক অভিনীত হয়েছে। বাংলা ভাষায় প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র ‘কৃষ্ণা’ তারই সৃষ্টি। তাঁর লেখা উপন্যাস অবলম্বনে নির্বাক যুগে সহধর্মিণী (১৯৩১) ছবিটি তৈরি হয়।

রূপম ফিল্ম কোম্পানি প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন অনুপম বন্দ্যোপাধ্যায়। সবাক যুগে প্রথম ছবি মতিমহল থিয়েটার্স প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাঙা বৌ (১৯৩৭)। তাঁর কাহিনি অবলম্বনে মোট বারোটি ছবি তৈরি হয়।
যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নরেশ চন্দ্র মিত্র, সুশীল মজুমদার, অর্ধেন্দু সেন, দেবনারায়ণ গুপ্ত প্রভৃতি। তাঁর বিজিতা উপন্যাস অবলম্বনে বাংলা ছাড়াও হিন্দী এবং মালয়ালম ভাষায় ছবি তৈরি হয়েছে।
প্রভাবতী দেবী একজন শিক্ষাব্রতী ছিলেন। নিজের বাল্যবিবাহের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি কিন্তু স্ত্রী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তিনি। খাঁটুরার বঙ্গ বালিকা বিদ্যালয়কে নিজের প্রতিভা ও কর্মদক্ষতায় তাকে খাঁটুরা বালিকা বিদ্যালয় নামে পুনরুজ্জীবিত করে প্রধান শিক্ষিকার দায়িত্বভার নেন। সমাজসেবা, দেশপ্রেম ও নারী প্রগতিতে উৎসাহী ছিলেন। ঐ অঞ্চলে সরোজ নলিনী নারী মঙ্গল সমিতির শাখা কেন্দ্রের সভানেত্রী ছিলেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩১ সহধর্মিণী,
- ১৯৩৭ রাঙা বৌ,
- ১৯৪১ বাংলার মেয়ে
- ১৯৪৩ জননী;
- ১৯৫০ ইন্দ্রনাথ;
- ১৯৫৪ আগুহি, ভাঙাগড়া,
- ১৯৫৫ সাঁঝের প্রদীপ, ঝড়ের পরে, ব্রতচারিণী,
- ১৯৫৬ দানের মর্যাদা, মূলার ধরণী।
