প্রতিমা বন্দ্যোপাধ্যায় ছিলেন এক প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। বাংলা গানের কণ্ঠশিল্পী জগতে এক উজ্জ্বল নক্ষত্র তথা বাংলা গানের স্বর্ণযুগের মধুকণ্ঠী ছিলেন তিনি।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়
চলচ্চিত্রে প্রথম কাজ রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে নরেশচন্দ্র মিত্র পরিচালিত বউঠাকুরাণীর হাট (১৯৫৩) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন দ্বিজেন চৌধুরী। সমগ্র চলচ্চিত্র জীবনে একশোটিরও বেশি ছবিতে কাজ করেছেন কমল দাশগুপ্ত, পবিত্র চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষ, নচিকেতা ঘোষ, রাজেন সরকার, কালীপদ সেন, চিন্ময় লাহিড়ী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনিল বাগচী, তিমিরবরণ, আলী আকবর খান, রবিশঙ্কর, অনুপম ঘটক প্রভৃতি উল্লেখযোগ্য সংগীত পরিচালকের সঙ্গে।

বিমলচন্দ্র ঘোষ, শ্যামল গুপ্ত, শৈলেন রায়, গৌরীপ্রসন্ন মজুমদার, প্রণব রায়, পুলক বন্দ্যোপাধ্যায় প্রভৃতি গীতিকারের লেখা গান তাঁর কণ্ঠে চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।
চলচ্চিত্র ছাড়াও তিনি আকাশবাণীর সংগীতশিল্পী হিসাবে কাজ করেছেন, তাঁর গাওয়া গানের বহু বেসিক রেকর্ডও বিভিন্ন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৩ বউঠাকুরাণীর হাট, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য,
- ১৯৫৪ নীল শাড়ী, যদুভট্ট, জয়দেব,
- ১৯৫৫ শাপমোচন, শ্রীকৃষ্ণ সুদামা, হ্রদ, ভালবাসা, আত্মদর্শন;
- ১৯৫৬ হে মহামানব, অসমাপ্ত, গোবিন্দদাস, মদনমোহন, পুত্রবধূ, সিথির সিঁদুর,
- ১৯৫৭ সিঁদুর, একতারা, তাপসী, হরিশ্চন্দ্র, তাসের ঘর, নীলাচলে মহাপ্রভু, কাচা মিঠে, পুনর্মিলন, মাথুর, অন্তরীক্ষ, কড়ি ও কোমল, দাতা কর্ণ,
- ১৯৫৮ সোনার কাঠি, প্রিয়া, বন্ধু, মেঘমল্লার, শ্রীশ্রীমা, কালামাটি, বাঘাযতীন, শ্রীশ্রী তারকেশ্বর
- ১৯৫৯ লালু ভুলু, জন্মান্তর, ঠাকুর হরিদাস, শ্রীরাধা, মাহুত বন্ধু রে, ছবি, আম্রপালী, রাতের অন্ধকারে
- ১৯৬০ প্রবেশ নিষেধ, ক্ষুধিত পাষাণ, গরীবের মেয়ে, ত্রৈলঙ্গস্বামী, নদের নিমাই, সুরের পিয়াসী, নতুন ফসল:
- ১৯৬১ ঝিন্দের বন্দী, মিথুন লগ্ন
- ১৯৬২ বিপাশা, অগ্নিশিখা, খনা, বন্ধন, মায়ার সংসার, দাদাঠাকুর;
- ১৯৬৩ অবশেষে, দ্বীপের নাম টিয়ারং, উত্তরায়ণ, আকাশ প্রদীপ, শ্রেয়সী
- ১৯৬৪ কালস্রোত, অগ্নিবন্যা, কষ্টিপাথর, রাধাকৃষ্ণ, দীপ নেভে নাই,
- ১৯৬৫ রূপ সনাতন, মহালগ্ন, ভারতের সাধক, মুখুজ্যে পরিবার, একই অঙ্গে এত রূপ,
- ১৯৬৬ অঙ্গীকার, রাজদ্রোহী, হারানো প্রেম;
- ১৯৬৭ সেবা, ছুটি,
- ১৯৬৮ চৌরঙ্গী, তিন অধ্যায়
- ১৯৬৯ সাবরমতী, শেষ থেকে শুরু, পরিণীতা, আঁধার সূর্য, বনজ্যোৎস্না, প্রতিদান;
- ১৯৭০ দিবারাত্রির কাব্য, মেঘ ও রৌদ্র;
- ১৯৭১ এখানে পিঞ্জর, প্রতিবাদ, প্রথম বসন্ত, শচীমার সংসার, জীবন জিজ্ঞাসা,
- ১৯৭২ অনিন্দিতা, শপথ নিলাম,
- ১৯৭৩ বিন্দুর ছেলে, আমি সিরাজের বেগম:
- ১৯৭৪ বিসর্জন, আলো ও ছায়া, দাবী, যদুবংশ, সাধু যুধিষ্ঠিরের কড়চা, ঠগিনী,
- ১৯৭৫ রানুর প্রথম ভাগ:
- ১৯৭৭ প্রতিমা,
- ১৯৭৮ রজনী, গোলাপ বউ, সাত ভাই চম্পা,
- ১৯৭৯ যত মত তত পথ, হীরে মাণিক,
- ১৯৮০ বড় ভাই,
- ১৯৮১ কপালকুণ্ডলা,
- ১৯৮২ ময়না তদন্ত, শঠে শাঠ্যং,
- ১৯৮৩ ছোটো মা,
- ১৯৮৭ লালন ফকির।
