পুলক বন্দ্যোপাধ্যায়

পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়ায়। পরিবারে সাহিত্য, সংগীত ও নাটকের চর্চা ছিল। চলচ্চিত্রে গীতিকার হিসাবে প্রথম কাজ বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং রামচন্দ্র পালের সুরারোপিত অভিমান (১৯৪৯) ছবিতে। এই ছবিতে তিনি শ্যামল গুপ্তর সাথে একত্রে গীতিকার হিসাবে কাজ করেছেন।

 

পুলক বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পুলক বন্দ্যোপাধ্যায় 

 

সমগ্র চলচ্চিত্র জীবনে চারশোরও বেশি চলচ্চিত্রে গীতিকার হিসাবে কাজ করেন। হেমন্ত মুখোপাধ্যায়, রামচন্দ্র পাল, কালীপন সেন, অনিল গুপ্ত, শ্যামল মিত্র, রবীন চট্টোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, বাপী লাহিড়ী, দ্বিজেন মুখোপাধ্যায়, আলী আকবর খান, ভূপেন হাজারিকা, দক্ষিণামোহন ঠাকুর, তিমিরবরণ, রাহুল দেববর্মণ, গোপেন মল্লিক প্রভৃতি সংগীত পরিচালকেরা তাঁর লেখা গান চলচ্চিত্রে ব্যবহার করেছেন।

 

পুলক বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে স্বদেশ সরকার পরিচালিত নন্দিতা (১৯৭৬), হারানো প্রাপ্তি নিরুদ্দেশ (১৯৭৭), রাজা রানি বাদশা (১৯৯৮) প্রভৃতি ছবির চিত্রনাট্যও তাঁর রচনা।

গীতিকার এবং চিত্রনাট্যকার হিসাবে কাজ ছাড়াও তাঁর রচিত কাহিনি অবলম্বনে দীনেন গুপ্তর পরিচালনায় প্রান্তরেখা (১৯৭৪), রাগ অনুরাগ (১৯৭৫) এবং ইন্দর সেনের পরিচালনায় বন্দী বলাকা (১৯৮১) ছবি তিনটি নির্মিত হয়েছে। তাঁর রচিত বহু গানই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। ১৯৯৯ সালে একটি লঞ্চ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পুলিস সূত্রে তাঁর মৃত্যুটিকে আত্মহত্যা বলে চিহ্নিত করা হয়েছে।

 

প্রকাশনা—

পুলক বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘আমার প্রিয় গান’ গ্রন্থটি ১৪০২ (বাংলা) সালে এম. সি. সরকার থেকে প্রকাশিত হয়।

চলচ্চিত্র পঞ্জি —
  • ১৯৪১ অভিমান;
  • ১৯৫০ জিপসী মেয়ে, অপবাদ, মৰ্য্যাদা,
  • ১৯৫১ পলাতকা, অনুরাগ
  • ১৯৫২ মহিষাসুর বধ, স্বপ্ন ও সমাধি,
  • ১৯৫৪ মা, পণরক্ষা,
  • ১৯৫৫ বিধিলিপি, প্রশ্ন,
  • ১৯৫৬ অসমাপ্ত:
  • ১৯৫৭ ঘুম, খেলা ভাঙার খেলা, কড়ি ও কোমল, জীবনতৃষ্ণা,
  • ১৯৫৮ মা শীতলা,
  • ১৯৫৯ রাতের অন্ধকারে, অবাক পৃথিবী,
  • ১৯৬০ দুই বেচারা, সখের চোর, অজানা কাহিনী,
  • ১৯৬২ সরি ম্যাডাম, অগ্নিশিখা, শেষ চিহ্ন;
  • ১৯৬৩- সাত ভাই, ভ্রান্তিবিলাস, দুই নারী, হাসি শুধু হাসি নয়, বর্ণালী:
  • ১৯৬৪ জীবন কাহিনী, অগ্নিবন্যা, অশান্ত ঘূর্ণী
  • ১৯৬৫ রূপ সনাতন, মহালগ্ন, জয়া, ও কে, দিনান্তের আলো, দোলনা, তাপসী,
  • ১৯৬৬ মণিহার, রামধাক্কা, মায়াবিনী লেন, নতুন জীবন, শঙ্খবেলা, কাল তুমি আলেয়া;
  • ১৯৬৭ ৮০’তে আসিও না, হঠাৎ দেখা, জীবন মৃত্যু, প্রস্তর স্বাক্ষর, মহাশ্বেতা, অজানা শপথ,
  • ১৯৬৮ হংসমিথুন, বাঘিনী, তিন অধ্যায়, বালুচরী, তিন ভুবনের পারে, আধার সূর্য,
  • ১৯৬৯ তীরভূমি, মন নিয়ে, অগ্নিযুগের কাহিনী, প্রতিদান,
  • ১৯৭০ আলেয়ার আলো, কলঙ্কিত নায়ক মুক্তিস্নান, শিলা, বিলম্বিত লয়, প্রথম কদম ফুল, দুটি মন, এই করেছো ভালো, নল দময়ন্তী,
  • ১৯৭১ ধন্যি মেয়ে, জননী, প্রথম প্রতিশ্রুতি, অন্য মাটি অন্য রং, ফরিয়াদ, আটাত্তর দিন পরে,
  • ১৯৭২ আজকের নায়ক, আলো আমার আলো, অপর্ণা, জীবন সৈকতে, শেষ পর্ব, স্ত্রী, পিকনিক, ছিন্নপত্র, জবান, হার মানা হার
  • ১৯৭৩ বসন্ত বিলাপ, নিশিকন্যা, শবরী, শেষ পৃষ্ঠায় দেখুন, সোনার খাঁচা, অচেনা অতিথি,
  • ১৯৭৪ আলো ও ছায়া, বিকেলে ভোরের ফুল, দেবী চৌধুরাণী, জীবন রহস্য, ফুলেশ্বরী, প্রান্তরেখা, সঙ্গিনী, শজারু ট হারায়ে খুঁজি,
  • ১৯৭৫ শর্মিলা, সেদিন দুজনে, ছুটির ফাঁদে, সেলাম মেমসাহেব, বাঘবন্দী খেলা, নিশিমৃগয়া, উমনো ও ঝুমনো, নতুন সূর্য, রাগ অনুরাগ, সংসার সীমান্তে
  • ১৯৭৬ যুগান . কবীর, দম্পতি, নন্দিতা, হংসরাজ, অসময়, অর্জুন, জীবন নিয়ে, স্বীকারোক্তি, শঙ্খবিষ, মোহনবাগানের মেয়ে, অপরাজিতা, বন্দী বিধাতা,
  • ১৯৭৭ সব্যসাচী, রামের সুমতি, একবিন্দু সুখ, স্বাতী, সানাই, হাতে রইল তিন, শ্রীশ্রী মালক্ষ্মী, এই পৃথিবীর পান্থনিবাস, ফুলশয্যা, প্রতিশ্রুতি, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, নানা রঙের দিনগুলি,
  • ১৯৭৮ রজনী, দুই পুরুষ আগুনের ফুলকি, ডাক নিয়ে যাই, াি বার মিতা, রঙের সালে তুষারতীর্থ অমরনাথ, ধনরাজ তামাং, করুণাময়ী, সাত ভাই চম্পা, স্ট্রাইকার, সিংহদুয়ার, টুসি, নদী থেকে সাগরে,
  • ১৯৭৯ চামেলী মেমসাহেব, ভাগ্যলিপি, ঘটকালি, হীরে মাণিক, গণদেবতা, পম্পা, শুভ সংবাদ, মাদার,
  • ১৯৮০ অভি, আরো এক জন, বন্ধন, বড়ভাই, বাতাসী, বিচার, এই তো সংসার, ঘরের বাইরে ঘর, জয় মা মঙ্গলচণ্ডী, পক্ষীরাজ, রাজনন্দিনী,
  • ১৯৮১ বন্দী বলাকা, দুষ্টু মিষ্টি, কপালকুণ্ডলা, ন্যায় অন্যায়,
  • ১৯৮১ উপলব্ধি, স্বামী খ্রী. প্রতিশোধ শহর থেকে দূরে:
  • ১৯৮২ বোধন, ফয়সালা, খেলার পুতুল, মেঘমুক্তি পিপাসা, প্রফুল্ল, সমৰ্পণ, শঠে শাঠাত, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, উত্তর মেলেনি,
  • ১৯৮৩ অভিনয় নয়, বনী, ইন্দিরা, জীবনমরণ, সুপর্ণা,
  • ১৯৮৪ অগ্নিশুদ্ধি, দাদামণি, ললিতা, পারাবত প্রিয়া, প্রায়শ্চিত্ত, পূজারিণী, সাগর বলাকা, সমর্পিতা, শত্রু:
  • ১৯৮৫ আহুতি, বৈকুণ্ঠের উইল, ভালবাসা ভালবাসা, যোগ বিয়োগ, মিলনতিথি, সন্ধ্যাপ্রদীপ, টগরী,
  • ১৯৮৬ অভিমান, অমর বন্ধন, অনুরাগের ছোঁয়া, জীবনসাথী, পরিণতি, পথভোলা, শাপমুক্তি, স্বর্গসুখ, তিন পুরুষ,
  • ১৯৮৭ আবীর, অমর সঙ্গী, আপন ঘরে, অর্পণ, দাবার চাল, মহামিলন, মন্দির, পাপপুণ্য, প্রতিজ্ঞা, রাজপুরুষ, রুদ্রবীণা, সরগম, স্বর্ণময়ীর ঠিকানা, তানিয়া, টুনিবউ, আগমন,
  • ১৯৮৮ অঞ্জলি, বোবা সানাই, দীপশিখা, দেনাপাওনা, কলঙ্কিনী নায়িকা, করোটি, মা এক মন্দির, পরশমণি, প্রতিপক্ষ, পুনর্মিলন, শঙ্খচূড়, শুধু তোমারি, তুমি কত সুন্দর, দাদার কীর্তি,
  • ১৯৮৯ আমার তুমি, অভিসার, আক্রোশ, অমর প্রেম, অঙ্গার, আশা, আশা ও ভালবাসা, বিদায়, বন্দিনী, চোখের আলোয়, জজ সাহেব, মহাপীঠ তারাপীঠ, মনে মনে, নয়নমণি, প্রণমি তোমায়, শ্রীমতী হংসরাজ,
  • ১৯৯০ অভিমন্যু, আবিষ্কার, আলিঙ্গন, অনুরাগ, অপবাদ, বদনাম, বলিদান, ভাঙাগড়া, জীবনসঙ্গী, জোয়ার ভাঁটা, মন্দিরা, ন্যায়দও, রক্তঋণ,
  • ১৯৯১ আমার সাথী, অহংকার, অন্তরের ভালবাসা, বিধির বিধান, দেবর, কথা দিলাম, মানমর্যাদা, নবাব, নজরবন্দী, ন্যায়চক্র, পথ ও প্রাসাদ, পতি পরম গুরু, রাজনর্তকী, রূপবান, সাধারণ মেয়ে, সজনী গো সজনী, শুভ কামনা, ঠিকানা, ১৯৯২ অধিকার, অনন্যা, অনুতাপ, আপন পর, বাহাদুর, ধর্মযুদ্ধ, গুঞ্জন, কত ভালবাসা, লালপাহাড়ী, নবরূপা, পিতৃঋণ, প্রিয়া, রক্তে লেখা, সুরের ভুবনে,
  • ১৯৯৩ অনুভব, বহু, দালাল, দান প্রতিদান, দুরন্ত প্রেম, ঘর সংসার, কাঁচের পৃথিবী, মানসম্মান, কুঁচবরণ কন্যা, মিষ্টিমধুর, মন মানে না, প্রথমা, প্রেমী, সম্পর্ক, রক্তের স্বাদ, শক্তি, সুখের স্বর্গ, তোমার রক্তে আমার সোহাগ,
  • ১৯৯৪ অমৃতের পুত্র, অতিক্রম, ভালবাসার আশ্রয়, বিদ্রোহিনী, ধূসর গোধূলি, কথা ছিল, লাল পান বিবি, নাগজ্যোতি, নাগপঞ্চমী, নীলাঞ্জনা, ফিরিয়ে দাও, প্রত্যাঘাত, রক্তনদীর ধারা, সন্ধ্যাতারা, তুমি যে আমার,
  • ১৯৯৫ আবির্ভাব, বেপরোযা, ভাগ্য দেবতা, বৌমণি, দাগী, জীবনযোদ্ধা, কুমারী মা, লেডি ডাক্তার, মোহিনী, নাগিন কন্যা, প্রতিধ্বনি, রাখাল রাজা, রঙিন বসন্ত, সংঘর্ষ, শেষ প্রতীক্ষা, সুখের আশা,
  • ১৯৯৬ লাঠি, মহান, মায়ের কথা, মিস মৈত্রেয়ী, সেই রাত, সিঁথির সিঁদুর:
  • ১৯৯৭ : আদরের বোন, চন্দ্রগ্রহণ, দশ নম্বর বাড়ি, গানে ভুবন ভরিয়ে দেব, যোদ্ধা, জয়ী, মনসাকন্যা, মাটির মানুষ, মিত্তির বাড়ির ছোট বউ, নিষ্পাপ আসামী, পবিত্র পাপী, প্রতিরোধ, সপ্তমী, তোমাকে চাই,
  • ১৯৯৮ বিষ্ণুনারায়ণ, চৌধুরী পরিবার, গঙ্গা, মায়ের অধিকার, মায়ের দিব্যি, রাজা রানি বাদশা, শুধু একবার বলো,
  • ১৯৯৯ সিঁদুর খেলা, দায়দায়িত্ব, সেই তো আবার কাছে এলে, তোমায় পাব বলে, তুমি এলে তাই, আত্মীয় স্বজন, দাদাভাই, শত্রু মিত্র, প্রিয়জন, সত্যম শিবম সুন্দরম, স্বামীর ঘর, চেনা অচেনা,
  • ২০০০ সজনী আমার সোহাগ, ভালবাসার ছোঁয়া, মধুর মিলন, দাবি, চাকা, দেবাঞ্জলি, ধর্ম অধর্ম, ঋণমুক্তি, প্রেম প্রীতি ভালবাসা, সত্যি এই তো জীবন, দিদি আমার মা,
  • ২০০১ মালাবদল, নেমকহারাম, শেষ আশ্রয়,
  • ২০০৩ সুখ দুঃখের সংসার।

Leave a Comment