পাশের বাড়ী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

পাশের বাড়ী চলচ্চিত্রঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

 

 

পাশের বাড়ী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজক প্রোডাকসন সিন্ডিকেট।
  • প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনা – সুধীর মুখোপাধ্যায়।
  • কাহিনি ও সংলাপ – অরুণ চৌধুরী।
  • সংগীত পরিচালনা — সলিল চৌধুরী।
  • চিত্রগ্রহণ – জি.কে. মেহতা।
  • শিল্প নির্দেশনা—তারক বসু।
  • শব্দগ্রহণ — পরিতোষ বসু, নৃপেন পাল।
  • সম্পাদনা- – বৈদ্যনাথ চট্টোপাধ্যায়।
  • গীতিকার – বিমলচন্দ্র ঘোষ।
অভিনয় –

সত্য বন্দ্যোপাধ্যায়, নারায়ণ – চট্টোপাধ্যায়, সন্ধ্যা দেবী, অসিত মিত্র, সাবিত্রী চট্টোপাধ্যায়, শাস্তি ভট্টাচার্য, তারা ভাদুড়ী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, অরুণ চৌধুরী, শীতল বন্দ্যোপাধ্যায়, অনুপকুমার, তপনকুমার, ধনঞ্জয় ভট্টাচার্য, ভানু বন্দ্যোপাধ্যায়, বিনয় মুখোপাধ্যায়, সন্ধ্যা দত্ত, বাণীবাবু, আশা দেবী, ঝর্ণা রায়, মায়া বিশ্বাস।

 

পাশের বাড়ী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নেপথ্য সংগীত —

প্রীতি সরকার, ধনঞ্জয় ভট্টাচার্য।

কাহিনি—

বাগবাজারের গয়লানি লেনের ৯ নম্বর বাড়িতে বাস করে ক্যাবলাকান্ত (সত্য)। সুন্দরী মেয়ে দেখলেই সে প্রেমে পড়ে যায়। একদিন মাসির বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে লিলিকে (সাবিত্রী) দেখে ক্যাবলা তার প্রেমে পড়ে। ক্যাবলা কলকাতায় নেমে লিলিকে আর খুঁজে পায় না। পরে বাড়ি ফিরে আবিষ্কার করে যে ঠিক পাশের বাড়িতেই বাস করে তার মানস-প্রিয়া লিলি।

ক্যাবলা খুব আনন্দিত হয় কিন্তু যখন দেখে এক হাতে হান্টার ও অন্য হাতে ঝাঁটা নিয়ে লিলি দাঁড়িয়ে আছে মিলিটারি ভঙ্গিতে তখন সে মুষড়ে পড়ে। শেষ পর্যন্ত সে পাড়ার যুবকদের নেতা ভোম্বলদার (অরুণ) শরণাপন্ন হয়। লিলির সাথে তার গানের মাস্টার শ্যামসুন্দরের (ভানু) ঘনিষ্ঠতার ভোম্বল চিন্তায় পড়ে। পরে নেলো (শীতল) ও গোবরার (অনুপ) সহযোগিতার ভোম্বল লিলি ও ক্যাবলার মধ্যে একটা সংযোগ ঘটাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত বহু হাসির ঘটনার মধ্য দিয়ে লিলি ও ক্যাবলার মিলনে ছবি শেষ হয়।

 

এই ছবিটি তৎকালীন সময়ে দর্শকদের সাথে সাথে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছিল।

Leave a Comment