পার্থ মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

পার্থ মুখোপাধ্যায়ঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

 

পার্থ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পার্থ মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

জন্ম কলকাতায়। চক্রবেড়িয়া হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে চারুচন্দ্র কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হন। প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত অতিথি (১৯৬৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ২৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তপন সিংহ ছাড়াও কাজ করেছেন তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, অরুন্ধতী দেবী, দীনেন গুপ্ত, বিজয় বসু, ইন্দর সেন, প্রভাত মুখোপাধ্যায়, পীযূষ বসু প্রভৃতি পরিচালকের সাথে।

 

পার্থ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র তারাপদ (অতিথি, ১৯৬৫) অমল (বালিকা বধু, ১৯৬৭), অমল (ছুটি, ১৯৬৭): বগলা (ধন্যি মেয়ে, ১৯৭১) সিদ্ধেশ্বর (অগ্নীশ্বর, ১৯৭৫); রাজু (বাঘবন্দী খেলা, ১৯৭৫) প্রভৃতি।

জয়ন্ত পুরকায়স্থ পরিচালিত শুভ রজনী (১৯৮২) ছবির চিত্রনাট্য ও গীত যৌথ ভাবে রচনা করেছেন হরিদাস চট্টোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে। চলচ্চিত্র ছাড়াও দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০১০ সালে নির্মিত স্মৃতি। কথা বলে’ ছবিটি তাঁর পরিচালনায় তৈরি হয়েছিল।

 

চলচ্চিত্র পঞ্জি —
  • ১৯৬৫ অতিথি
  • ১৯৬৬ গল্প হলেও সত্যি,
  • ১৯৬৭ বালিকা বধু,
  • ১৯৬৮ আপনজন,
  • ১৯৭১ ধন্যি মেয়ে, প্রথম প্রতিশ্রুতি, ফরিয়াদ
  • ১৯৭২ আজকের নায়ক:
  • ১৯৭৫ অগ্নীশ্বর, রাজা, বাঘবন্দী খেলা,
  • ১৯৭৬ বন্দী বিধাতা, অসময়, দম্পতি, সেই চোখ;
  • ১৯৭৭ হাতে রইল তিন
  • ১৯৭৮ সৃষ্টিছাড়া, দুই পুরুষ, জয় মা তারা;
  • ১৯৭৯ ঘটকালি,
  • ১৯৮২ শুভ রজনী:
  • ১৯৮৫ আমার পৃথিবী:
  • ১৯৯১ অভাগিনী:
  • ১৯৯২ অন্তর্ধান:
  • ১৯৯৩ ঈশ্বর পরমেশ্বর।

Leave a Comment