পার্থপ্রতিম চৌধুরী । বাঙালি চলচ্চিত্র পরিচালক

পার্থপ্রতিম চৌধুরীর জন্ম কলকাতায় ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্মান লাভ করেন। ছেলেবেলা থেকেই নাট্যাভিনয়ে উৎসাহ, কিছুদিন অমর পালের কাছে গানও শিখেছিলেন। ১৯ বছর বয়সে প্রথম চলচ্চিত্রাভিনয় অসিত সেন পরিচালিত পঞ্চতপা (১৯৫৭) ছবিতে। পরবর্তী কালে আরও বারোটি ছবিতে অভিনয় করেন।

 

পার্থপ্রতিম চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

পার্থপ্রতিম চৌধুরী । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

চলচ্চিত্রে অভিনয় করলেও তিনি প্রধানত পরিচিত ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার হিসাবে। তাঁর পরিচালনায় তৈরি কাহিনিচিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল ছায়াসূর্য (১৯৬৩), সুভা ও দেবতার গ্রাস (১৯৬৪), হংসমিথুন (১৯৬৮), যদুবংশ (১৯৭৪) ইত্যাদি।

অন্যান্য অনেক পরিচালকের সাথেই তিনি চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল পরিণীতা (১৯৬৯), জয় জয়ন্তী (১৯৭১), চাঁদের কাছাকাছি (১৯৭৬), হোটেল স্নো ফক্স (১৯৭৬), ফাদার (১৯৮১) এবং সরগম (১৯৮৭) ইত্যাদি। তাঁর লেখা মৌলিক চিত্রনাট্যগুলি হল যদুবংশ (১৯৭৪), রাজবধূ (১৯৮২), সরগম (১৯৮৭), বৌমণি (১৯৯৫)। এগুলির মধ্যে সরগম ছবিটি পরিচালনা করেন দীনেন গুপ্ত, বাকি তিনটি ছবি তিনি নিজেই পরিচালনা করেছিলেন।

 

বাঙালি অভিনেতাদের তালিকা ও প্রোফাইল

 

চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং অভিনয়ের সাথে সাথেই তিনি নাট্যকর্মী হিসাবে কাজ করেছেন। মনোজ মিত্রর সাথে একত্রে ১৯৫৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সুন্দরম’ নামে একটি নাট্যগোষ্ঠী। এই গোষ্ঠীর জন্য নাটক লেখা, পরিচালনা ছাড়াও তিনি নিয়মিত অভিনয়েও অংশগ্রহণ করতেন।

তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলি হল ফিঙ্গার প্রিন্ট, শব্দরূপ ধাতুরূপ, দর্শণের চোখ, ভিসুভিয়াসের মৃত্যু, বৃষ্টির অক্ষরে, আংটি চাটুজ্যের ভাই, রাজবধূ এবং সুখী গৃহকোণ। শেষোক্ত তিনটি নাটক তিনি লিখেছিলেন পেশাদার রঙ্গমঞ্চের জন্য, এগুলিতে তিনি নির্দেশনা দেওয়ার সাথে সাথে অভিনয়ও করতেন।

 

চলচ্চিত্রপঞ্জি (পরিচালক)—
  • ছায়াসুর্য (১৯৬৩),
  • সুভা ও দেবতার গ্রাস (১৯৬৪),
  • দোলনা (১৯৬৫),
  • সমিথুন (১৯৬৮),
  • যদুবংশ (১৯৭৪),
  • রাজবধু (১৯৮২),
  • পূজারিণী (১৯৮৪),
  • মনে মনে (১৯৮৯),
  • বৌমণি (১৯৯৫)।
অন্য পরিচালকদের জন্য লেখা চিত্রনাট্য –
  • পরিণীতা (১৯৬৯);
  • জন্ম জয়ন্তী (১৯৭১)
  • চাঁদের কাছাকাছি (১৯৭৬),
  • হোটেল স্নো ফক্স (১৯৭৬):
  • ফাদার (১৯৮১);
  • ত্রয়ী (১৯৮২)
  • মধুময় (১৯৮৬),
  • সরগম (১৯৮৭),
  • শঙ্খচূড় (১৯৮৮),
  • আশ্রিতা (১৯৯০),
  • এখানে আমার স্বর্গ (১৯৯০)।
অভিনয় —
  • ১৯৫৭ পঞ্চতপা
  • ১৯৫৯  ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি।
  • ১৯৬২ ভগিনী নিবেদিতা, শুভদৃষ্টি;
  • ১৯৭৩ বিলেত ফেরত
  • ১৯৭৫ নগর দর্পণে
  • ১৯৭৭ যুক্তি তক্কো আর গল্পো:
  • ১৯৮১ ফাদার
  • ১৯৮২ রাজবধূ,
  • ১৯৮৩ প্রতিদান;
  • ১৯৮৪ পূজারিণী:
  • ১৯৮৭ সরগম
  • ১৯৯৫ শেষ প্রতীক্ষা।

Leave a Comment