পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক

পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এর জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে কিছুদিন বুদ্ধদেব দাশগুপ্তর সাথে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন।

স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবি রমাপদ চৌধুরীর কাহিনি অবলম্বনে সম্প্রদান (১৯৯৯)। ছবিটি ৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এই ছবিটি পরিচালনার পাশাপাশি বাপ্পাদিত্য ছবিটির জন্য গান রচনাও করেছেন।

 

পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

এখনও পর্যন্ত সাতটি ছবি পরিচালনা করেছেন তার মধ্যে একটি হিন্দী। নিজের সব ছবির চিত্রনাট্য তিনি নিজেই রচনা করেন, এমনকী কাল (২০০৭) এবং হাউসফুল (২০০৯) ছবির কাহিনিও তাঁর নিজের। বাপ্পাদিতার বেশির ভাগ ছবিই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে।

চলচ্চিত্র পরিচালনার সাথে সাথে তিনি কবি হিসাবেও পরিচিত, তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘পোকাদের আত্মীয় স্বজন পাঠক সমাদর পেয়েছিল। কবিতা লেখা ছাড়াও তিনি চলচ্চিত্র বিষয়েও লেখালেখি করেন। বাপ্পাদিত্য পরিচালিত ধারাবাহিক ‘আনন্দনগরীর কথকতা’ আলফা বাংলায় প্রদর্শিত হয়, ধারাবাহিকটি কলকাতার স্থাপতার উপর নির্মিত হয়েছিল।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৯৯ সম্প্রদান:
  • ২০০২ শিল্পান্তর
  • ২০০৫ দেবকী (হিন্দী):
  • ২০০৬ কাঁটাতার:
  • ২০০৭ কাল:
  • ২০০৯ হাউসফুল;
  • ২০১১ কাগজের বৌ।

Leave a Comment