পদিপিসীর বর্মি বাক্স চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

পদিপিসীর বর্মি বাক্স চলচ্চিত্রঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

 

পদিপিসীর বর্মি বাক্স চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পদিপিসীর বর্মি বাক্স চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা – অনিন্দ্য চিত্র।
  • কাহিনি – লীলা মজুমদার।
  • চিত্রনাট্য, পরিচালনা ও সংগীত- অরুন্ধতী দেবী।
  • গীতিকার — কাজী নজরুল ইসলাম।
  • ছড়া – সত্যেন্দ্রনাথ দত্ত।
  • চিত্রগ্রহণ – বিমল মুখোপাধ্যায়।
  • শিল্প নির্দেশনা – সুনীতি মিত্র, সূর্য চট্টোপাধ্যায়।
  • শব্দগ্রহণ অতুল চট্টোপাধ্যায়, অনিল দাশগুপ্ত, সত্যেন চট্টোপাধ্যায়।
  • সম্পাদনা— সুবোধ রায়।
  • কণ্ঠ সংগীত মঞ্জুশ্রী চক্রবর্তী।
অভিনয় –

ছায়া দেবী, তপন ভট্টাচার্য, চিন্ময় রায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, জহর রায়, হরিধন মুখোপাধ্যায়, কেতকী দত্ত, নির্মলকুমার, পদ্মা দেবী, রাজলক্ষ্মী দেবী (বড়), তপতী দেবী, মীরা দেবী, লতিকা দেবী, দীপালী চক্রবর্তী, খগেন পাঠক, প্রসাদ সেনগুপ্ত, নৃপত্তি চট্টোপাধ্যায়, মৃণাল মুখোপাধায়, শম্ভু ভট্টাচার্য।

 

পদিপিসীর বর্মি বাক্স চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি—

খোকা (তপন) পাঁচু মামার (চিন্ময়) কাছে পদিপিসীর (ছায়া) বর্মি বাক্সের কথা জানতে পারে, তাতে নাকি মোরগের ডিমের মতো পান্না, পায়রার ডিমের মতো চুনি, হাঁসের ডিমের মতো মুক্তো তো আছেই, আরও আছে মুঠো মুঠো হীরে আর গাদা গাদা মোহর। পদিপিসী ডাকাত সর্দার নিমাই খুড়োর কাছ থেকে বর্মি বাক্সটি ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে বাক্স যে কোথায় রেখেছেন তা আর মনে করতে পারছেন না। বাড়িসুদ্ধ লোক বাক্স খুঁজে হয়রান।

পাচুমামা ও থোকা দুজনেই বাক্সের খোঁজে মামাবাড়িতে আসে। পদিপিসী হলেন পাঁচুমামার ঠাকুরদার বাবার সাক্ষাৎ বোন। মারা যাওয়ার আগে পদিপিসীর মনে পড়ে বাক্সটি কোথায় রাখা আছে কিন্তু বাড়ির কাউকে বলে যাবার সময় পান নি।

মামাবাড়িতে এসে খোকা দেখে বাড়ির সকলেই অন্যের আড়ালে বাক্সর খোঁজ করছে এমনকী পাড়মামাও। সকলেই চেষ্টা করছে অন্যের আগে কিভাবে বাক্সটি খুঁজে পাওয়া যায়।শেষ পর্যন্ত খোকা চিলেকোঠা থেকে বাক্স উদ্ধার করে দিদিমার হাতে দেয়। দেখা যায় বাঙ্গর ভিতর আছে সংস্কৃত ভাষায় লেখা একটি পুঁথি। তাতে লেখা আছে পদিপিসী বাড়ি ফিরে বাক্সটি তাঁর ছেলে গজার হাতে দিয়ে বেমালুম ভুলে গিয়েছিলেন এবং গজা সকলের নজর এড়িয়ে বাক্সটি চিলেকোঠায় তুলে রাখে।

 

ছোটদের জন্য তৈরি এই ছবি তৎকালীন সময়ে দর্শক সমাদর লাভ করেছিল।

Leave a Comment