নৃপতি চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

নৃপতি চট্টোপাধ্যায়ের জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকা জেলার অন্তর্গত নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও অল্প বয়সেই প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটে। প্রথম চলচ্চিত্রে অভিনয় ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত দীপান্তর (১৯০৬) ছবিতে। চরিত্রাভিনেতা নৃপতি চট্টোপাধ্যায় সহশিল্পী ও কলাকুশলীদের কাছে প্রভু নামে পরিচিত ছিলেন।

 

নৃপতি চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

নৃপতি চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সমগ্র চলচ্চিত্র জীবনে দুশো সত্তরটিরও বেশি ছবিতে কাজ করেছেন সত্যজিৎ রায়, সুশীল মজুমদার, ফণী বর্মা, সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অজয় কর, দেবকী বসু, তপন সিংহ সহ বহু পরিচালকের সাথে।

 

নৃপতি চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সত্যজিৎ পরিচালিত পোষ্ট মাষ্টার (১৯৬১) ছবিতে বিশু পাগল, চিড়িয়াখানা (১৯৬৭) ছবিতে মুস্কিলমিঞা এবং গুপী গাইন ও বাঘা বাইন (১৯৬৯) ছবিতে বোবা জেলরক্ষীর ভূমিকায় তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৬ দ্বীপান্তর,
  • ১৯৩৭ মুক্তিস্নান, শশীনাথ,
  • ১৯৩৮ রিভা
  • ১৯৪০ তটিনীর বিচার, ব্যবধান, অমরগীতি, নিমাই সন্ন্যাস,
  • ১৯৪১ কর্ণার্জুন, বিজয়িনী, প্রতিশ্রুতি,
  • ১৯৪২ মহাকবি কালিদাস, অভয়ের বিয়ে, অপরাধ, গরমিল, মিলন, অশোক, পরিণীতা:
  • ১৯৪৩ প্রিয় বান্ধবী, স্বামীর ঘর, আলেয়া, সহধর্মিণী, যোগাযোগ, জননী, দম্পতি, দেবর, পোষ্যপুত্র:
  • ১৯৪৪ ছদ্মবেশী, বিরিঞ্চিবাবা, বিদেশিনী, সন্ধ্যা, সন্ধি, কতদূর :
  • ১৯৪৫ পথ বেঁধে দিল, কলঙ্কিনী, ভাবীকাল, গৃহলক্ষ্মী
  • ১৯৪৬ মৌচাকে ঢিল, নতুন বৌ, বন্দেমাতরম্
  • ১৯৪৭ চোরাবালি, মন্দির, রামপ্রসাদ, অভিযোগ, দুই বন্ধু, জাগরণ, ঘরোয়া,
  • ১৯৪৮ সাহারা, স্বর্ণসীতা, সাধারণ মেয়ে, বঞ্চিতা, সর্বহারা, তরুণের স্বপ্ন, জয়যাত্রা, মহাকাল:
  • ১৯৪৯ কবি, সতেরো বছর পরে, রাঙামাটি, নিশির ডাক, দেবী চৌধুরাণী, নিরুদ্দেশ, পরশপাথর, কুয়াশা,
  • ১৯৫০ বীরেশ লাহিড়ী, সঞ্চালী, বৈকুণ্ঠের উইল, দিগ্‌ভ্রান্ত, মহাসম্পদ, ১০৯ ধারা, মেজদিদি, দ্বৈরথ, সতী সীমন্তিনী, মর্য্যাদা:
  • ১৯৫১ ভৈরবমন্ত্র, সংকেত, কালসাপ, সুনন্দার বিয়ে,
  • ১৯৫২ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, রাণী ভবানী, রাত্রির তপস্যা, আবু হোসেন, ভুলের শেষে, কপালকুণ্ডলা, দর্পচূর্ণ, বিশ্বামিত্র,
  • ১৯৫৩ বৌদির বোন, কাজরী, মাকড়সার জাল, যোগ বিয়োগ, লাখটাকা, দুই বেয়াই,
  • ১৯৫৪ মা ও ছেলে, ময়লা কাগজ, ভক্ত বিশ্বমঙ্গল, মনের ময়ূর, মা অন্নপূর্ণা, নরমেধ যজ্ঞ, কল্যাণী, মণি আর মানিক, সদানন্দের মেলা, সতী, বারবেলা, অমর প্রেম, রিফিউজি, গৃহপ্রবেশ, ভাঙাগড়া,
  • ১৯৫৫ অপরাধী, শাপমোচন, বিধিলিপি, জয় না কাজী বোর্ডিং, উপহার, দুই বোন, পরেশ, শ্রীবৎসচিন্তা
  • ১৯৫৬ ভোলামান্ডার, সাহেব বিবি গোলাম, টনসিল, শুভরাত্রি, অসমাপ্ত, পাপ ও পাপা, মানরক্ষা, রাজপথ, সাধক রামপ্রসাদ, কবি গোবিন্দদাস, দানের মর্য্যাদা, শুভলগ্ন, সিথির সিঁদুর, ধূলার ধরণী,
  • ১৯৫৭ কাবুলিওয়ালা, মধুমালতী, হারজিৎ, শেষ পরিচয়, বড়দিদি, সিঁদুর, একতারা, তাপসী, আদর্শ হিন্দু হোটেল, পৃথিবী আমারে চায়, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, অভয়ের বিয়ে, মাথুর, শ্রীমতীর সংসার, বাকসিদ্ধ, গড়ের মাঠ, জন্মতিথি:
  • ১৯৫৮ লৌহকপাট, যমালয়ে জীবন্ত মানুষ, মেজো জামাই বৃন্দাবনলীলা, ডেলি প্যাসেঞ্জার, ভানু পেলো লটারী, লুকোচুরি, স্বর্গ মর্তা, ও আমার দেশের মাটি, সাধক বামাক্ষ্যাপা, রাজধানী থেকে:
  • ১৯৫৯ জন্মান্তর, শ্রীরাধা, দেড়শো খোকার কাণ্ড, ভ্রান্তি, গলি থেকে রাজপথ, বাড়ি থেকে পালিয়ে, ছবি, এ জহর সে জহর নয়, অগ্নিসম্ভবা, অবাক পৃথিবী, রাতের অন্ধকারে, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট, ক্ষণিকের অতিথি,
  • ১৯৬০ মায়ামৃগ, দেবর্ষি নারদের সংসার, রাজাসাজা, প্রবেশ নিষেধ, ত্রৈলঙ্গস্বামী, কোন একদিন, হসপিটাল, নদের নিমাই, সুরের পিয়াসী, শুন বরনারী, অপরাধ,
  • ১৯৬১ সাথীহারা, মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী, তিনকন্যা (পোষ্টমাষ্টার), পঙ্কতিলক, কঠিন মায়া, আজ কাল পরশু, ডাইনি, আশায় বাঁধিনু ঘর, বিশ্বের বন্দী,
  • ১৯৬২ মন দিল না বধু সরি ম্যাডাম, সঞ্চারিণী, অগ্নিশিখা, খনা, কাজল, মায়ার সংসার, অভিসারিকা, দাদাঠাকুর
  • ১৯৬৩ দুই বাড়ী, সৎ ভাই, নির্জন সৈকতে, আকাশ প্রদীপ, হাসি শুধু হাসি নয়, ন্যায়দণ্ড, কাঞ্চনকন্যা, শ্রেয়সী
  • ১৯৬৪ কালস্রোত, এরা কারা, স্বর্গ হতে বিদায়, প্রভাতের রঙ, দীপ নেভে নাই, বিংশতি জননী,
  • ১৯৬৫ মহালগ্ন, পতি সংশোধনী সমিতি, সুরের আগুন, অভয়া ও শ্রীকান্ত, সুশান্ত সা:
  • ১৯৬৬ পাগল ঠাকুর, কলঙ্কী রাত, পাড়ি, উত্তরপুরুষ:
  • ১৯৬৭ দেবীতীর্থ কামরূপ কামাখ্যা, সেবা, নায়িকা সংবাদ, অভিশপ্ত চম্বল, মিস প্রিয়ংবদা, চিড়িয়াখানা:
  • ১৯৬৮ পথে হল দেখা, পরিশোধ, আদ্যাশক্তি মহামায়া, বালুচরী, আপনজন;
  • ১৯৬৯ বিবাহ বিভ্রাট, শেষ থেকে শুরু, গুপী গাইন ও বাঘা বাইন, শুকসারী, মা ও মেয়ে, বালক গদাধর,
  • ১৯৭০ মেঘ ও রৌদ্র, নিশিপদ্ম, ধন্যি মেয়ে, মাল্যদান, কুহেলি, ভানু জহর অ্যাসিস্ট্যান্ট,
  • ১৯৭২ বিরাজ বৌ, শেষ পর্ব, ছাযাত্রীর, পলিপিসীর বর্মি বাক্স:
  • ১৯৭৩ নতুন দিনের আলো, এক যে ছিল বাঘ, বিন্দুর ছেলে, বিজ্ঞান ও বিধাতা:
  • ১৯৭৪ রক্ততিলক, দেবী চৌধুরাণী, আলো আঁধারে, বিসর্জন
  • ১৯৭৫ ফুলু ঠাকুরমা, উমনো ও ঝুমনো, নতুন সূর্য, রাগ অনুরাগ, প্রিয় বান্ধবী,
  • ১৯৭৬ মোহনবাগানের মেয়ে, জীবন নিয়ে;
  • ১৯৭৭ সব্যসাচী,
  • ১৯৭৯ আমি রতন।

Leave a Comment