নীলিমা দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

নীলিমা দাস: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

 

নীলিমা দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নীলিমা দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

জন্ম কলকাতায়। মা সুহাসিনী দাসী ছিলেন মঞ্চাভিনেত্রী। ১৯৪৬ সালে সেন্ট মার্গারেট স্কুল থেকে জুনিয়ার কেমব্রিজ পাস করেন। ছোটবেলায় প্রথাগত শিক্ষার সাথে সাথে মণিপুরি নৃত্যেও পারদর্শিতা অর্জন করেন। এলাহাবাদে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে নৃত্য প্রদর্শনের পাশাপাশি হরেন ঘোষের (ইম্প্রেসারিও) সাথে নৃত্য প্রদর্শনের জন্য বিদেশ সফর করেন।

 

নীলিমা দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রথম চলচ্চিত্রাভিনয় বিধায়ক ভট্টাচার্য পরিচালিত পরভৃতিকা (১৯৪৭) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে মাত্র ৩৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন মানু সেন, তুলসী লাহিড়ী, পশুপতি চট্টোপাধ্যায়, দেবকী বসু, মধু বসু, সতীন দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, উৎপল দত্ত প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মাধবী (অরক্ষণীয়া, ১৯৪৮); মেঘমালা (মহাকাল, ১৯৪৮), বসন (কবি, ১৯৪৯), সুজাতা (মেঘ, ১৯৬১) প্রভৃতি।

রঙমহলে কবি নাটকেও বসন চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। উৎপল দত্ত পরিচালিত এল টি জি-র সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে পেশাদার রঙ্গমঞ্চে এবং বেতার নাট্যেও নিয়মিত অংশ নিয়েছেন। বাংলা ছবির পাশাপাশি কয়েকটি হিন্দী চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৪৭ চোরাবালি, রাত্রি, পরভৃতিকা,
  • ১৯৪৮ অরক্ষণীয়া, মহাকাল,
  • ১৯৪৯ কবি, পুতুল নাচের ইতিকথা, আভিজাত্য, মায়াজাল:
  • ১৯৫০ বৈকুণ্ঠের উইল, জীবন সৈকতে, ইন্দ্রজাল:
  • ১৯৫১ কুলহারা, অপরাজিতা
  • ১৯৫২ বাগদাদ,
  • ১৯৫৩ শেষের কবিতা
  • ১৯৫৪ বিক্রম উব্বশী, মরণের পরে, এটম বম্, আত্মদর্শন:
  • ১৯৫৫ বীর হাম্বীর, ভালবাসা,
  • ১৯৫৬ লক্ষহীরা
  • ১৯৫৭ আঁধারে আলো, সাহেব বিবি গোলাম:
  • ১৯৬০ গঙ্গা:
  • ১৯৬১ মেঘ,
  • ১৯৬৫ ঘুম ভাঙার গান।
  • ১৯৬৬ কলঙ্কী রাত, অশ্রু দিয়ে লেখা:
  • ১৯৭০ রাজকুমারী,
  • ১৯৭৩ বিন্দুর ছেলে।
  • ১৯৭৪ শজারুর কাঁটা, দেবী চৌধুরাণী:
  • ১৯৭৭ রাজবংশ, ভোলা ময়রা:
  • ১৯৭৮ সৃষ্টিছাড়া
  • ১৯৮২ অমৃতকুম্ভের সন্ধানে।
  • ১৯৮৫ পরমা:
  • ১৯৯২ অনন্যা।

Leave a Comment