নীতীশ মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

নীতীশ মুখোপাধ্যায়ের জন্ম নদীয়া জেলার শাস্তিপুর। সাউথ সুবার্বন স্কুল থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে আই.এ. পাস করে কিছুদিন প্রতিরক্ষা বিভাগে চাকরিও করেছেন। ভীষ্মদেব চট্টোপাধায় এবং তারাপদ চক্রবর্তীর কাছে সংগীত শিক্ষা নিয়েছিলেন। কলেজে পড়ার সময় থেকেই নাট্যাভিনয় শুরু করেন।

 

নীতীশ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নীতীশ মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রাভিনয় কালী ফিল্মস প্রযোজিত এবং নরেশ মিত্র পরিচালিত শর্মিষ্ঠা (১৯৩৯) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে একশো তিরিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রফুন্ন যার ছাড়াও কাজ করেছেন নরেশ মিত্র, নীরেন লাহিড়ী, দেবকী বসু, অর্ধেন্দু মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, পিনাকী মুখোপাধ্যায়, চিত্ত বসু, অগ্রদূত, মধু বসু প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে।

বাঙালি অভিনেতাদের তালিকা ও প্রোফাইল

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র অজিত (সাধারণ মেয়ে, ১৯৪০): অনিরুদ্ধ (মহাকাল, ১৯৪৮), রাজন (কবি, ১৯৪৯); কাপালিক (কপালকুণ্ডলা, ১৯৫২): বিশ্বমঙ্গল (ভক্ত বিশ্বমঙ্গল, ১৯৫৪), রায়বাহাদুর (সবার উপরে, ১৯৫৫) রসিক দাস (রাইকমল, ১৯৫৫); ছোটবাবু (সাহেব বিবি গোলাম, ১৯৫৬) প্রভৃতি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রঙমহল, শ্রীরঙ্গম, কালিকা, বিশ্বরূপা প্রভৃতি পেশাদার রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করেছেন। এ ছাড়াও যাত্রাপালা এবং বেতার নাট্যেও অংশ নিয়েছেন।

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৩৯ শর্মিষ্ঠা,
  • ১৯৪০ সাধারণ মেয়ে:
  • ১৯৪১ কর্ণার্জুন, অবতার:
  • ১৯৪২ মহাকবি কালিদাস, জীবন সঙ্গিনী, পতিব্রতা,
  • ১৯৪৭ পথের দাবী, মুক্তির বন্ধন, চন্দ্রশেখর, রায় চৌধুরী,
  • ১৯৪৮ রং বেরং, মহাকাল:
  • ১৯৪৯ কবি, সতেরো বছর পরে, রাঙামাটি, দেবী চৌধুরাণী, যা হয় না, তিলোত্তমা, বিষ্ণুপ্রিয়া,
  • ১৯৫০ কৃষাণ, যুগদেবতা,
  • ১৯৫১ রত্নদীপ, সংকেত, দুর্গেশনন্দিনী, সেতু, আনন্দমঠ, সম্পদ
  • ১৯৫২ বাগদাদ, রঘু ডাকাত, সিরাজদ্দৌলা, নীলদর্পণ, মন্দির, সাবিত্রী সত্যবান, পল্লী সমাজ, কপালকুণ্ডলা, মহাপ্রস্থানের পথে,
  • ১৯৫৩ মহারাজ নন্দকুমার, বৈমানিক, যোগবিয়োগ, বনহংসী, শ্রীশ্রী সত্যনারায়ণ, শ্রীকৃষ্ণলীলা, বউঠাকুরাণীর হাট, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য, মা ও ছেলে
  • ১৯৫৪ মরণের পরে, ভক্ত বিশ্বমঙ্গল, শুভযাত্রা, নদ ও নদী, ঢুলী, শিবশক্তি, যদুভট্ট, বলয় গ্রাস,
  • ১৯৫৫ রাণী রাসমণি, অনুপমা, রাইকমল, শাপমোচন, বীর হাম্বীর, শ্রীকৃষ্ণ সুদামা কথা কও, দস্যু মোহন, দেবী মালিনী, মেজো বৌ, শ্রীবৎসচিন্তা, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ, সবার উপরে
  • ১৯৫৬ অভাগীর স্বর্গ, ভাদুড়ীমশাই, সাহেব বিবি গোলাম, লক্ষীরা, চিরকুমার সভা, মহাকবি গিরিশচন্দ্র, অসমাপ্ত, ত্রিযামা, পাপ ও পাপী, রাজপথ, সাধক রামপ্রসাদ, কবি গোবিন্দদাস, মদনমোহন, শুভলগ্ন, নাগর দোলা,
  • ১৯৫৭ মধুমালতী, বড় মা, যাত্রা হলো শুরু. হরিশ্চন্দ্র, নীলাচলে মহাপ্রভু, সুরের পরশে, বসন্ত বাহার, অভিষেক, গড়ের মাঠ, চন্দ্রনাথ, দাতা কর্ণ:
  • ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, সোনার কাঠি, প্রিয়া, মেঘমল্লার, নূপুর, শ্রীশ্রীমা, তানসেন, সাধক বামাক্ষ্যাপা, পুরীর মন্দির, লীলাকঙ্ক, ধূমকেতু, কংস:
  • ১৯৫৯ সাগর সঙ্গমে, এ জহর সে জহর নয়, রাতের অন্ধকারে,
  • ১৯৬০ দেবর্ষি নারদের সংসার, ত্রৈলঙ্গস্বামী, নদের নিমাই, নতুন ফসল,
  • ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, সাধক কমলাকান্ত, বিষকন্যা, অগ্নিসংস্কার, অর্থ,
  • ১৯৬২ তরণীসেন বধ, খনা,
  • ১৯৬৩ হাসি শুধু হাসি নয়, শ্রেয়সী:
  • ১৯৬৪ স্বর্গ হতে বিদায়, অশান্ত ঘূর্ণী, মরুতৃষ্ণা, মহাতীর্থ কালীঘাট,
  • ১৯৬৫ রূপ সনাতন, রাজা রামমোহন।

Leave a Comment