নন্দিনী মালিয়া । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

নন্দিনী মালিয়াঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

নন্দিনী মালিয়া । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নন্দিনী মালিয়া । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

জন্ম কলকাতায়। প্র্যাট মেমোরিয়াল স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাস করে বেথুন কলেজে ভর্তি হন।

অভিনেত্রী হিসাবে তার প্রথম কাজ অরুন্ধতী দেবী পরিচালিত ছুটি (১৯৬৮) ছবিতে ভ্রমরের ভূমিকায়। এই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় চল্লিশটি ছবিতে অভিনয় করেছেন।

 

নন্দিনী মালিয়া । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অরুন্ধতী দেবী ছাড়াও কাজ করেছেন অজয় কর, তরুণ মজুমদার, পিনাকী চৌধুরী, সলিল দত্ত, গুরু বাগচী, অমল শূর প্রভৃতি চলচ্চিত্রকারের সাথে। ছুটি ছবিতে ভ্রমরের ভূমিকা ছাড়াও উল্লেখযোগ্য অভিনয় কুড়ানী (মাল্যদান, ১৯৭১); হীরুর স্ত্রী (নিমন্ত্রণ, ১৯৭১) সুখী (লাল দরজা, ১৯৯৭), নায়কের বৌদি (মধুমালতী, ১৯৯৯)।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি দূরদর্শন ধারাবাহিকে এবং মঞ্চেও অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৬৮ ছুটি
  • ১৯৭১ মাল্যদান, নিমন্ত্রণ, সংসার।
  • ১৯৭২ মা ও মাটি:
  • ১৯৭৪ ছন্দপতন, বিসর্জন
  • ১৯৭৯ দেবদাস, সমাধান:
  • ১৯৮০ ঘরের বাইরে ঘর, গোপাল ভাঁড়, ভাগ্যচক্র
  • ১৯৮১ মা বিপত্তারিণী চণ্ডী
  • ১৯৮২ সমর্পণ, মা কল্যাণেশ্বরী, মা ভবানী মা আমার, রসময়ীর রসিকতা, প্রেয়সী
  • ১৯৮৩ চেনা অচেনা, কাজলা দিদি, আগামীকাল:
  • ১৯৮৪ সমর্পিতা,
  • ১৯৮৭ মন্দির:
  • ১৯৯৪ সাধনা
  • ১৯৯৭ লাল দরজা:
  • ১৯৯১ মধুমালতী।

Leave a Comment