ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সাহিত্য সম্রাট ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের জন্ম ২৪ পরগণা জেলার স্কুলশিক্ষা হয় মেদিনীপুর শহরে। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং আইন পাস করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরি শুরু করেন। তিরিশ বছরেরও অধিক সরকারি চাকরির সঙ্গে সাহিত্য রচনাতেও পারদর্শিতার নিদর্শন রাখেন।

 

ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ছাত্রাবস্থাতেই সাহিত্য রচনা শুরু হয়। তাঁর লেখা প্রথম উপন্যাস Rajmohan’s Wife’ ধারাবাহিক ভাবে ইন্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে তাঁর লেখা উপন্যাসগুলি বাংলা গদ্য সাহিত্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। তাঁর সম্পাদনায় প্রতিষ্ঠিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা সাহিত্যগোষ্ঠীর অবদান বাংলা সাহিত্যে অপরিসীম।

নির্বাক যুগের একদম প্রথম দিকেই তাঁর লেখা কাহিনি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। তাঁর কাহিনি অবলম্বনে প্রথম ছবি বিষবৃক্ষ (১৯২২) ম্যাডান থিয়েটার্সের প্রযোজনায় এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হয়। নির্বাক যুগেই তাঁর কাহিনি অবলম্বনে ১১টি ছবি তৈরি হয়েছিল। সবাক যুগে তাঁর কাহিনি অবলম্বনে তৈরি প্রথম ছবি কৃষ্ণকান্তের উইল (১৯৩২) ম্যাডান থিয়েটার্সের প্রযোজনায় নির্মিত হয়। ছবিটি পরিচালনা করেছিলেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়।

 

ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

এখনও পর্যন্ত বঙ্কিমচন্দ্রের লেখা বিভিন্ন কাহিনি অবলম্বনে ৩৫টি ছবি নির্মিত হয়েছে। তাঁর লেখা কাহিনিগুলির মধ্যে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা এবং কপালকুণ্ডলা চার বার করে, রজনী, রাধারাণী এবং দেবী চৌধুরাণী তিনবার করে, দুর্গেশনন্দিনী দুবার যুগলাঙ্গুরীয়, রাজসিংহ, মৃণালিনী, চন্দ্রশেখর, রাজমোহনের বৌ, আনন্দমঠ, সুবর্ণ গোলক ইত্যাদি একবার করে চলচ্চিত্রায়িত হয়েছে।

জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ছাড়াও, প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়, নীতিন বসু, ফণী বর্মা, অর্ধেন্দু মুখোপাধ্যায়, অজয় কর, দীনেন গুপ্ত, পিনাকী মুখোপাধ্যায়, দেবকী বসু, সতীশ দাশগুপ্ত, রাজা সেন প্রভৃতি পরিচালক তাঁর লেখা কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯২২ বিষবৃক্ষ:
  • ১৯২৭ কৃষ্ণকান্তের উইল, দুর্গেশনন্দিনী:
  • ১৯২৯ ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, কপালকুণ্ডলা, রজনী:
  • ১৯৩০ রাধারাণী, রাজসিংহ, মৃণালিনী,
  • ১৯৩১ দেবী চৌধুরানী;
  • ১৯৩২ কৃষ্ণকান্তের উইল;
  • ১৯৩৩ কপালকুণ্ডলা:
  • ১৯৩৬ রজনী, বিষবৃক্ষ,
  • ১৯৩৭ ইন্দিরা:
  • ১৯৪৬ বন্দেমাতরম্
  • ১৯৪৭ চন্দ্রশেখর,
  • ১৯৪৯ দেবী চৌধুরাণী;
  • ১৯৫০ রাধারাণী, ইন্দিরা, ভ্রমর:
  • ১৯৫১ দুর্গেশনন্দিনী, রাজমোহনের বৌ, আনন্দমঠ,
  • ১৯৫২ কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা:
  • ১৯৫৩ বিষবৃক্ষ:
  • ১৯৭৪ দেবী চৌধুরাণী:
  • ১৯৭৮ রজনী;
  • ১৯৮১ কপালকুণ্ডলা, সুবর্ণ গোলক:
  • ১৯৮৩ ইন্দিরা,
  • ১৯৮৪ বিষবৃক্ষ:
  • ১৯৮৭ রাধারাণী:
  • ২০০৭ কৃষ্ণকান্তের উইল।

Leave a Comment